Home আঞ্চলিক বাগেরহাটে বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

6

বাগেরহাট প্রতিনিধি।।


বাগেরহাটের শরণখোলায় বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বাগেরহাটে বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের বেল্লাল চৌকিদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। অবমুক্ত করা সাপটি প্রায় ২ ফুট লম্বা।

বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ প্রায় ২ ফুট লম্বা এই সাপটিকে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ওয়াইন্ড টিমের সদস্যরা বেল্লাল চৌকিদারের বসতবাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে।

ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা বেল্লাল চৌকিদারের বাসা থেকে সাপটিকে উদ্ধার করি। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করি।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষ আগের থেকে এখন অনেক বেশি সচেতন হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।