Home খেলাধুলা মেয়েদের টি-টোয়েন্টি শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই বাংলাদেশ

মেয়েদের টি-টোয়েন্টি শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই বাংলাদেশ

3

স্পোর্টস ডেস্ক।।

সান্ত্বনার জয়ও জুটল না বাংলাদেশের মেয়েদের কপালে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাই শ্রীলঙ্কার কাছে ধবলধোলাইয়ের সাধ পেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

ভাগ্য ভালো থাকলে অবশ্য সান্ত্বনার জয় পেতে পারত বাংলাদেশ। শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মেলাতে গিয়ে ৩ রানে হেরেছে বাংলাদেশ।

তাতে তিন ম্যাচেই পরে ব্যাট করে হ্যাটট্রিক হার দেখল মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৪ রানে থেমেছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রান করেছেন সোবহানা মোস্তারি। প্রতিপক্ষের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সুগন্ধিকা কুমারি ও চামিরা আতাপাত্তু।

বল হাতে ছড়ি ঘোরানোর আগে ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন আতাপাত্তু। আড়াই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে ২৭ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। তার ৫ চার ও ১ ছক্কার ইনিংসে ভর করেই ৯ ওভারের ম্যাচে ৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। প্রতিপক্ষের ৬ উইকেটের ৩টি নেন সুলতানা খাতুন।