ঢাকা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই শনিবার (২ এপ্রিল) হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)|
বুধবার (২৯ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা যায়|
এর আগে, বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মধ্যে ৪৯ জনকে ˆবধ ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি|
তিনি জানান, একজন প্রার্থী কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন| এছাড়া নুসরাত তাবাসসুম রিট দায়ের করেছেন| আদালত ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই (স্ক্রুটিনি) করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন| নির্দেশনা অনুযায়ী সেই প্রক্রিয়া শুরু হয়েছে| “নিষ্পত্তি’ বলতে কী বুঝানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিষ্পত্তি বলতে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী স্ক্রুটিনি করা বোঝানো হয়েছে| যাচাই-বাছাই শেষে তিনি ˆবধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন, আবার বাতিলও হতে পারেন|
মঈন উদ্দিন খান জানান, বর্তমানে ˆবধ প্রার্থীদের মধ্যে বিএনপি ও তার জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও দলীয় জোট থেকে ১২ জন এবং ¯^তন্ত্র জোট থেকে একজন প্রার্থী হয়েছে| তালিকাসহ মোট ৪৯ জন ˆবধ প্রার্থীর নাম ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নোটিশ আকারে টানানো হয়েছে| সংরক্ষিত আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই তালিকাই গেজেট করা হবে|
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত| কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা| প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম| আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন|











































