আন্তর্জাতিক ডেস্ক ।।
চলমান বিশ্ব সংঘাত পরিস্থিতিকে বিশ্বযুদ্ধ বললেন বিলিয়নার বিনিয়োগকারী রে ডালিও। তার মতে যুদ্ধের একটি বড় চক্র এগিয়ে আসছে। পরিস্থিতি পরিণত হয়েছে বিশ্বযুদ্ধে । সামনে সংঘাত না কমে আরও বাড়বে। ইরান যুদ্ধের ফলাফল বিদ্যমান বিশ্ব শক্তিকে ভেঙ্গে ফেলবে। ঐতিহাসিক প্রেক্ষাপটের ধারায় পরিচালিত হচ্ছে পরিস্থিতি। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব অবস্থার সঙ্গে বর্তমানের মিল প্রকট। তিনি বলেন, বিশ্বযুদ্ধ চলছে। এটা অচিরেই থামবে না। ডালিও এক ব্লগ পোস্টে লেখেন, বর্তমান পরিস্থিতি শুধু আঞ্চলিক সংঘাত নয়।
এর সঙ্গে জড়িত আছে সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, এবং ভূরাজনৈতিক দ্বন্দ। যদিও বিশ্বযুদ্ধ অনেক বেশি মারাত্বক শোনায় কিন্তু এখন এর কাঠামো পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন, গাজার সঙ্গে ইসরাইল, ইয়েমেনের সঙ্গে সৌদির যুদ্ধ এবং সর্বশেষ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। চিরায়ত বিশ্বযুদ্ধের সাথে এটি মিলে যায়। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এটা একটা বড় চক্রের মতো।
বিশ্ব অর্থব্যবস্থা, অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা, ভূরাজনৈতিক ক্ষমতা কাঠামো একসময়ে দুর্বল হয়ে পড়ে। অনেকগুলো নির্দেশকের সঙ্গে এই পরিস্থিতি মিলে যায়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে বিশ্ব পরিস্থতি আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। ডালিও মনে করে এই যুদ্ধে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিকভাবে জয়ী চীন এবং রাশিয়া। যুদ্ধে মিত্ররা খুবই গুরুত্বপূর্ণ। চায়না রাশিয়ার মিত্র এবং রাশিয়ার সঙ্গে ইরান, উত্তর কোরিয়া এবং কিউবার ঘনিষ্ট সম্পর্ক।
এই অঘোষিত জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘোরতর বিরোধ আছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মরিয়া হয়ে তাদের কর্তৃত্ব দরে রাখতে চাচ্ছে। এতে আরও বেশি সংঘাতের জন্ম হবে। ডালিও সতর্ক করে জানান যুক্তরাষ্ট্র অনেক বেশি সংঘাতে জড়িয়ে যাচ্ছে। একাধিক প্রতিপক্ষের সাথে যুদ্ধ করলে সফল হওয়া যায় না।
বিশ্বব্যাপী যুদ্ধের এই মাত্রা কমার বদলে বাড়ছে।











































