স্টাফ রিপোর্টার।।
র্যাব-৬ এর সহায়তায় খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোঃ বাপ্পি মুন্সী (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানা এলাকার জাব্দিপুর ক্লাব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাপ্পি মুন্সী জাব্দিপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মুসা মুন্সী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











































