Home আঞ্চলিক পৌরসভার সাবেক মেয়র মিন্টুসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

পৌরসভার সাবেক মেয়র মিন্টুসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

12

নিজস্ব প্রতিবেদক।।

চেক জালিয়াতি মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আদালতে চার্জশিট দাখিল করেছে। তদন্ত শেষে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন, ঝিনাইদহ পৌরসভার সাবেক সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন ও হিসাবরক্ষক মোখলেছুর রহমান। তারা ২০১১ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ৪ অক্টোবর পর্যন্ত ৩৭টি কাজের বিপরীতে সোনালী ব্যাংকের ৩১৬ ও ঝিনাইদহ জনতা ব্যাংকের ১৪২৫০৩নং অ্যাকাউন্ট থেকে এই টাকা উত্তোলন করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান বলেন, ‘আসামিরা পরস্পর যোগসাজশে ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কাজের টাকা বিল ভাউচারের বিপরীতে চেকে অতিরিক্ত অঙ্ক বসিয়ে ও অঙ্কটি কথায় লিখে আসল চেকের টাকাসহ অতিরিক্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন মর্মে প্রমাণিত হয়।’

তিনি আরো বলেন, ‘সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার হিসাব নম্বর ৩১৬ থেকে ৩ লাখ ৫৮ হাজার ১৯ টাকার বিপরীতে চেকের মাধ্যমে তারা ৩০ লাখ টাকা অতিরিক্ত তুলে নেন। এ নিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে দুদক আদালতে তিনটি মামলার চার্জশিট দাখিল করল।’