Home বিনোদন খুলনায় উপকূলবন্ধুর গান লেখার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

খুলনায় উপকূলবন্ধুর গান লেখার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

22

স্টাফ রিপোর্টার।।

খুলনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামানের গান লেখার তৃতীয় বর্ষপূর্তি। শনিবার সন্ধ্যায় নগরীর রায়েরমহলের বেসরকারি সংস্থা সুশীলন কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুশীলনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান ২০২৩ সালের ৮ মার্চ গান লেখা শুরু করেন। ইতিমধ্যে ১ হাজার ৫২৮টি গান রচনা করেছেন। এসব গানের মধ্যে যেমন রয়েছে প্রেম, প্রকৃতি, দেশত্মবোধক, ষড়ঋতুর। তেমনি রয়েছে আঞ্চলিক, সুন্দরবন ও জীবনী ভিত্তিক।

গত শনিবার সন্ধ্যায় তাঁর গানই তরুণ শিল্পীদের কণ্ঠে শত শত শ্রোতাদের বিমোহিত করে। নিজের লেখা গান পরিবেশন করেন গীতিকার মোস্তফা নুরুজ্জামানও।
সুশীলনের উপপরিচালক শিরীনা আক্তার ও কমলেশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাছরাঙা টেলিভিশনের শিল্পী আরাফাত সজল, আরটিভির ইয়ংস্টার কাজী মৌমিতা ও শিল্পী সুজাতাসহ স্থানীয়রা।

সুশীলন পরিবারের সকলস্তরের সদস্যদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরামর্শক শেখ আমিরুল ইসলাম। টিম লিডার ছিলেন শারমিন আক্তার ময়না।

গীতিকার উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান বলেন, ‘আমি প্রাকৃতিকভাবে গান শিখেছি। মনের আনন্দে গান গেয়েছি। নিজে শিল্পী হবো এমন বাসনাও হয়নি। পথে পথে গান তৈরী করেছি। প্রতি লিরিক কোথায়, কখন কিভাবে সৃষ্টি হয়েছে- সেগুলো লিপিবন্ধ করেছি। আমার সহকর্মীরা আমাকে উৎসাহিত করেছেন। তাঁরা গানের লিরিক্সগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। আমি চাই যারা কখনো গান গায় না তাদের মধ্যে বেঁচে থাকুক আমার গান।’