।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামের বাবা মুজিবর রহমান তালুকদার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপরদিকে একইদিন বেলা ১১টা ৪৫ মিনিটে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গ্রামের বাড়িতে মুজিবর রহমান তালুকদার ইন্তেকাল করেন। তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতারা মরহুম ও মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা সদর থানার নেতা হিমেল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।











































