Home আঞ্চলিক এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণ মামলার প্রধান আসামি সম্রাট গ্রেফতার

এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণ মামলার প্রধান আসামি সম্রাট গ্রেফতার

41


স্টাফ রিপোর্টার।।

এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণ মামলার প্রধান আসামি সম্রাটকে মাদকসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নগরীর গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সম্রাট শাহজাহানের ছেলে। তাকে আটক করার সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, সম্রাট এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণ মামলার প্রধান আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

পুলিশ আরও জানিয়েছে, সম্রাটের বিরুদ্ধে খুলনা ও সোনাডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।