বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলায় র্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে উপজেলার সাইনবোর্ড চৌরাস্তার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৬-এর একটি দল।
আটক মঞ্জারুল পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে। তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলাম সূত্রে জানা যায়, মঞ্জারুল ফেনী জেলা থেকে একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।











































