Home আন্তর্জাতিক হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা

হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা

1


আন্তর্জাতিক ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাত উপকূলে আজ বৃহস্পতিবার ভোরে একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: দ্য গার্ডিয়ানের।

সংস্থাটি জানিয়েছে, জাহাজটিতে ‘অজ্ঞাত একটি বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে।

ইউকেএমটিও-এর পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার শিকার জাহাজটি আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থান করছিল।

উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ২০টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা গ্লোবাল শিপিং নেটওয়ার্কে শঙ্কা সৃষ্টি করেছে।