ক্রীড়া প্রতিবেদক।।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান । সিরিজ জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৭৫ রসিরিজে প্রথম ম্যাচে প্রথম ৮ উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা।ান।
শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ফারহান এবং মাজ সাদাকাতের উদ্বোধনী জুটি সফরকারীদের দুর্দান্ত সূচনা এনে দেয়। ১০৩ রানে থামে এই জুটি।আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত মিরাজের বলেই থামে তার ইনিংস।
সাদাকাত আউট হওয়ার পর দ্রুতই দুই উইকেট হারায় পাকিস্তান।৪৬ বলে ৩১ রান করা ফারহান তাসকিন আহমেদের শিকার হন, আর শামিল হোসেন আউট হন নাহিদ রানার বলে। এতে ১৯.৩ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২২।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে আবারও শক্ত অবস্থানে নেন সালমান আলি আগা। চতুর্থ উইকেটে তাদের ১০৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। দুজনেই আউট হন ৩৯তম ওভারে। সালমানকে (৬৪) রান আউট করে বিতর্কের ঢেউ তুলেছেন মিরাজ। তাকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন রিজওয়ান (৪৪)।
২৩১ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামে এরপরই। সেখান থেকে ২৭৪-এ যেতেই অবশিষ্ট পাঁচ উইকেট হারায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। মিরাজ নেন ২টি। ১টি করে উইকেট পান তাসকিন, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।











































