ক্রীড়া প্রতিবেক।।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতেমিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মার্চ) বিসিবি কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট বক্সে বসে তিনি খেলা উপভোগ করেছেন।
ম্যাচ শুরুর অল্পক্ষণ পরই স্টেডিয়ামে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই নাতি। স্টেডিয়ামে প্রবেশের পর তাকে অভ্যর্থনা জানান বিসিবির সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এরপর মন্ত্রীকে প্রেসিডেন্ট বক্সে নিয়ে যান বিসিবি কর্তারা। সেখানে বসে খেলা উপভোগ করেন বিএনপি মহাসচিব।
এর আগে, প্রথম ওয়ানডেতে প্রধানমন্ত্রী তাারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে গ্যালারিতে দেখা গিয়েছিল। পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি ম্যাচটি দেখতে এসেছিলেন। বাংলাদেশের দাপুটে জয় এবং পাকিস্তানের বড় ব্যবধানে হারের ম্যাচটি তিনি বেশ উৎসাহ নিয়ে উপভোগ করেছিলেন।











































