স্পোর্টস ডেস্ক।।
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার অকাল প্রয়াণে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর রাজু আহমেদ ঢাকার চাকরি ছেড়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ফার্মেসি পরিচালনা করতেন।
এর আগে দীর্ঘদিন তিনি ক্রীড়া সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ দৈনিক সময়ের আলো পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজু আহমেদের মৃত্যুতে তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই বোনসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।








































