Home আঞ্চলিক খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সোবহান মল্লিক সভাপতি, সাইফুল সাধারণ সম্পাদক

খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সোবহান মল্লিক সভাপতি, সাইফুল সাধারণ সম্পাদক

17


।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার আগামী ১ বছর মেয়াদি নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এ কমিটির অনুমোদন করেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক অনুমোদিত কমিটিতে মোঃ সোবহান মল্লিককে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে তানভীর হোসেন সুমন, সহ-সভাপতি পদে ইমদাদুল হক ও ইমদাদুল ইসলাম সিপন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গাজী সরোয়ার হোসেন, মোঃ রানা শেখ ও বাদশা ফিরোজকে মনোনীত করা হয়েছে।


কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ জাকারিয়া আহমদে ফারহান, সহ-সাংগঠনিক সম্পাদক বিজন বৈরাগী ও রোহান সিকদার, দপ্তর সম্পাদক মোঃ আরাফাত শিকদার, প্রচার সম্পাদক মোঃ বাপ্পি মোড়ল এবং অর্থ সম্পাদক হিসেবে মোঃ আল মামুন দায়িত্ব পেয়েছেন। একই সাথে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসাইন, সমাজসেবা সম্পাদক শেখ মেহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মাহাবুর রহমান ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আশিকুজ্জামান সানা, মোঃ বিল্লাল হোসেন, আবদুল্লাহ ফরাজী পাপ্পু এবং মোঃ আল মামুন হোসেন রায়হান। কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে, অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।