Home স্বাস্থ্য এবার চাই শীতের প্রসাধনী

এবার চাই শীতের প্রসাধনী

2

মিলি রহমান।।

সারাদেশে ক্রমাগত তাপমাত্রা কমছে। ভোরের দিকের হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে, প্রকৃতিতে শীত আসছে ধীরগতিতে। যারা সারাবছর ত্বক পরিচর্যার সময় পান না, শীতের সময় তাদেরও বাড়তি যতেœর প্রয়োজন পড়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত বছরগুলোর তুলনায় এ বছর শীতের প্রকোপ বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে আগেভাগেই শীত মোকাবিলায় পোশাকের ব্যাপারে প্রস্তুত থাকার পাশাপাশি ত্বকের যতেœর রুটিনেও সতর্ক থাকা প্রয়োজন। শীত শুরুর আগেই ঠা-া বাতাস, তাপমাত্রার পরিবর্তনে ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। ত্বক শুষ্ক হয়ে লালভাব বা জ্বালা দেখা দিতে পারে। ঠা-া হিমেল হাওয়া শুরু হতেই ত্বক হয়ে পড়ে স্পর্শকাতর, খসখসে, নিস্তেজ। হাত ও পায়ের ত্বকে টানটান ভাব, ঠোঁট ফাটার প্রবণতাও শুরু হয়ে যায়। এ কারণে অনেকেই ইতোমধ্যে শীতের প্রসাধনী যেমন- লোশন, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন পণ্যসামগ্রী কিনতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, গরমকালে ঘাম হওয়ার কারণে অনেকেই ত্বকে পানির ঘাটতি টের পান না। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও পরিবর্তন হতে থাকে। বিশেষ করে স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে এই সমস্যা প্রবল আকারে দেখা দেয়। শীতের বিভিন্ন প্রসাধনী ত্বকে একেক রকম কাজ করে। ঠা-া আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ছোট-বড় সবারই নিয়মিত কিছু সাধারণ প্রসাধনী ব্যবহার জরুরি। যেমন-

পেট্রোলিয়াম জেলি : শুষ্ক আবহাওয়া থেকে বাঁচতে পেট্রোলিয়াম জেলি ঠোঁটকেই শুধু ময়েশ্চারাইজ করে তা নয়, শরীরের বিভিন্ন অংশকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে। শীতে পা আকর্ষণীয় করে তুলতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন। তাতে পা হবে উজ্জ্বল ও হাইড্রেটেড।

অলিভ অয়েল : অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী। শীতে ত্বকের নিয়মিত যতেœ এই তেল বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। নানা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই তেল শীতের জীর্ণশীর্ণ ত্বককে টানটান করে রাখে। ত্বকের অন্যতম উপাদান কোলাজেনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে অলিভ অয়েল। ফলে ত্বকে বলিরেখা পড়া রোধ হয়।

বডি লোশন : শীতকালে ত্বক রুক্ষ এবং নির্জীব দেখায়। বডি লোশন ত্বকের উপরিতলের ক্ষত নিরাময় করে এবং সানবার্ন প্রতিরোধ করে। ত্বককে দীর্ঘ সময়ের জন্য হাইড্রেটেড রাখতে চাইলে বডি লোশন সেরা বিকল্প। তবে লোশন গোসলের পর ব্যবহার করলে ভালো। একইভাবে হাত ধোয়ার পর হাতে লোশন ব্যবহার করুন।

গ্লিসারিন : শীতকালে ত্বক খুব শুষ্ক হয়ে যায় বলে ত্বকের আর্দ্রতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। গ্লিসারিন খুব দ্রুত সেই কাজ করতে পারে। তাই টোনার থেকে ময়েশ্চারাইজার, সবকিছুতেই মিশিয়ে ব্যবহার করতে পারেন গ্লিসারিন। তবে ত্বকের ভিন্নতা ভেদেও এসব সচেতনতার দরকার আছে। তৈলাক্ত ত্বকে ভারী বা তেলযুক্ত ক্রিম রোমকূপ বন্ধ করে ব্রণের উপদ্রব বাড়াতে পারে। তাই হালকা পানিভিত্তিক জেল বেছে নেওয়া ভালো। ত্বকে ব্রণ বা মেছতা থাকলে সানস্ক্রিন লাগানো অত্যাবশ্যক। অপরদিকে শীতে শুষ্ক ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যায়। এ ধরনের ত্বকেরই তাই শীতকালে বেশি যতেœর প্রয়োজন পড়ে। শুষ্ক ত্বকের সুরক্ষায় পুষ্টিকর উপাদানসমৃদ্ধ তেলভিত্তিক প্রসাধনী ব্যাবহার করা উচিত। তবে মিশ্র ত্বকে খুব বেশি ভারী প্রসাধনী এড়িয়ে যাওয়াই ভালো। হালকা, পানিপ্রধান ফর্মুলার ময়েশ্চারাইজার দিয়ে তেল ও আর্দ্রতার সমতা রক্ষা করলেই মিশ্র ত্বক থাকে সতেজ ও লাবণ্যময়।