Home আঞ্চলিক ময়ূর আবাসিক এলাকায় গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা: কেডিএ চেয়ারম্যানের ক্ষোভ

ময়ূর আবাসিক এলাকায় গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা: কেডিএ চেয়ারম্যানের ক্ষোভ

9


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর ময়ূর আবাসিক এলাকায় পরিবেশ রক্ষায় রোপণ করা বেশ কিছু গাছ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতপরিছু দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজায়ন করার লক্ষে কেডিএ-র উদ্যোগে ময়ূর আবাসিক এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা আগুন লাগিয়ে সেসব গাছ পুড়িয়ে ধ্বংস করে দেয়।


এ বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিবেশ সংরক্ষণ ও নগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে এ গাছগুলো রোপণ করা হয়েছিল। কিন্তু একশ্রেণীর অসাধু ও দুষ্কৃতকারী চক্র রাতের আঁধারে গাছগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক ও ন্যক্কারজনক। এ ঘটনা কেবল গাছ পোড়ানো নয়, বরং পরিবেশের ওপর হামলা। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।


এদিকে পরিবেশ ও সবুজায়নের ওপর এ ধরনের ধ্বংসাত্মক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অতি দ্রুত তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।