
।।খবর বিজ্ঞপ্তি।।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিলাশবহুল জাহাজ ওয়েভ-টু এর মনোরম পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মো. মইনুল ইসলাম জমাদ্দার।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ড গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান (বিএন) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খুলনার বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মোহা, মাসুদ পারভেজ।









































