খবর বিজ্ঞপ্তি
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মোড় ও পুর্ব বানিয়াখামার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১০টায় ১৯ নম্বর ওয়ার্ডের পৈপাড়া ও পশ্চিম বানিয়াখামার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে বেলা সাড়ে ১১টায় ২৮ নম্বর ওয়ার্ডের টুটপাড়া সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, কেএম হুমায়ুন কবির, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, নাসির উদ্দিন, হাসান মেহেদী রিজভী, ইশহাক তালুকদার, এড. মশিউর রহমান নান্নু, মহিবুল্লাহ শামীম, একরামুল কবির মিল্টন, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, আতিকুর রহমান তিতাস, মেশকাত আলী, আনিসুর রহমান আরজু, রিয়াজুর রহমান, মোহাম্মদ আলী, ওহেদুর রহমান দিপু, মঞ্জুরুল আলম, আকবর হোসেন খোকন, খায়রুল ইসলাম লাল, মাজেদা খাতুন, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম মাসুম, মিজানুর রহমান ডিকেন, রবিউল ইসলাম বিপ্লব, আলমগীর হোসেন আলম, অলিয়ার রহমান অলি, ওহিদুল ইসলাম, মাসুদ রুমী, ডা. ফারুক হোসেন, সুলতান মাহমুদ সুমন, মোস্তফা জামান মিন্টু, আল আমিন তালুকদার প্রিন্স, মিজানুর রহমান মিজান, মোফাজ্জেল হোসেন, এ আর রহমান, গিয়াস উদ্দিন, ঈশা শেখ, ইউনুচ শেখ, টিপু হাওলাদার প্রমুখ।
বিকেল সাড়ে ৩টায় খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী শেষ প্রচার মিছিল নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে নগরীর রূপসা মোড়, পিটিআই মোড়, রয়েল চত্বর, সাতরাস্তা মোড়, ময়লাপোতা হয়ে শিববাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন, সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, রেহেনা ঈসা, তরিকুল ইসলাম জহির, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাসুদ পারভেজ বাবু, কেএম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, ইউসুফ হারুন মজনু। বাদ মাগরিব ২২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় খান মঈনুল হাসান মিঠু’র সভাপতিত্বে এবং তরিকুল আলম তরিকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সৈয়দা নার্গিস আলী, মাহবুব কায়সার, রুহুল আজিম রুমী, তরিকুল ইসলাম জহির। এসময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, তরিকুল্লাহ খান। সন্ধ্যা ৭টায় ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থি ছিলেন আসাদুজ্জামান মুরাদ, জামাল উদ্দিন, বাচ্চু মীর, মনিরুল ইসলাম প্রমুখ। রাত ৯টায় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার নড়াইলবাসির আয়োজনে ডা. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরিকুল ইসলাম জহির। উপস্থিত ছিলেন মো. সানাউল্লাহ শেখ, মোস্তাফিজুর রহমান, এনায়েত হোসেন, সোহেল ম্হামুদ, মো. মিশা প্রমুখ।











































