Home আঞ্চলিক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দৈনিক খুলনাঞ্চল পরিবারের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দৈনিক খুলনাঞ্চল পরিবারের শোক

13


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও “আপসহীন নেত্রী” বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চল পরিবার। শোকবার্তায় দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন উল্লেখ করেন, এক গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি নারী নেতৃত্ব ও সাহসিকতার প্রতীক হিসেবেও তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। তার ইন্তেকালে দেশ একজন প্রবীণ রাষ্ট্রনায়ককে হারাল, হারাল গণতন্ত্রের দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।