খুলনাঞ্চল ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনাতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে জানিয়েছে শোক বিবৃতি। পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
\ নজরুল ইসলাম মঞ্জু \
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও শোক জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।
\ খুলনা অঞ্চল জামায়াত \
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে করেছেন খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতের মেহমান হিসেবে কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও হাফেজ রবিউল বাশার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি মুকাররম আনসারী ও সেক্রেটারি হামিদুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন।
\ খুবি উপাচার্য \
জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি সুসংহতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উপাচার্য মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান পৃথক এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী তাঁর শোকবার্তায় বলেন, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দূরদর্শিতা এবং গণতন্ত্রের বিকাশে আপোষহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
\ কুয়েট ভাইস-চ্যান্সেলর \
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে”। ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
\ খুলনা প্রেসক্লাব \
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক, সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা কখনো পূরণ হবে না। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে তাঁর আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেন।
\ কেকেবিএইউ উপাচার্য \
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
\ জেলা ও মহানগর জিয়া পরিষদ \
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা ও মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, সাবেক ডিন প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা মহানগর শাখার সভাপতি এ্যাডঃ মশিউর রহমান নান্নু, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সি শফিকুল আলম, জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক মোঃ রুহুল আমীন, মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আশরাফুল ইসলাম নুর, মোঃ হাফিজুর রহমান, প্রমুখ।
\ খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদ \
৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও সকলের কাছে দোয়া চেয়ে শোক বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- আহবায়ক মোঃ মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
\ খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি \
৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও সকলের কাছে দোয়া চেয়ে শোক বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
\ কুয়েট প্রশাসন \
গভীর শোক প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
\ এনটিএ \
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিষ্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত, মর্মাহত ও গভীর শোক প্রকাশ করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে উত্তরণের এই ক্রান্তিলগ্নে তাঁর অনুপস্থিতি বাংলাদেশ তীব্রভাবে অনুভব করবে। এনটিএ’র সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান ভুলবার নয়।
\ বিপিএমপিএ, খুলনা শাখা \
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএমপিএ, খুলনা শাখা গভীর শোক প্রকাশ করছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিপিএমপিএ, খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল। অত্র সংগঠনের সহ-সভাপতিবৃন্দ ডা. আর. কে. নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান ও ডা. গৌতম রায়, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. এম. বি. জামান, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, লাইব্রেরী ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. কানিজ ফাহমিদা, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, দপ্তর-সম্পাদক ডা. নাজদান লস্কর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. আরিফা বেগম, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. মো. নুরুল হক ফকির, ডা. মোরশেদ আহমেদ, অধ্যাপক ডা. মাসুদ ইমতিয়াজ, ডা. প্রদীপ দেবনাথ, ডা. মো. আশফাক আহমেদ ও ডা. মো. শহীদুল ইসলাম শামীম সহ বিপিএমপিএ-এর সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ।
\ এমইউজে খুলনা ও বিএফইউজে \
তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বেগম খালেদা জিয়া দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়া অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেন।
\ গণ সংহতি \
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা , শোকসন্তুপ্ত পরিবার, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, যুগ্ম সদস্য সচিব আল আমিন শেখ।
\ খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন \
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, সহ-সভাপতি হাসান আল-মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিক, সদস্য নেয়ামূল হোসেন কচি, আবু সাঈদ, রকিবুল ইসলাম মতি, খাইরুল ইসলাম, আমির হোসেন, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, জুয়েল শেখ, শেখ মোঃ রাসেল, মোঃ রফিক আলী, মাহাবুবুর রহমান, জিএম দুলাল, শেখ জালাল, মোঃ শাকিল, তানবির ইসলাম প্রান্ত, আব্দুল হালিমসহ সংগঠনের সকল সদস্য। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে তাঁর আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেন।
\ কেইউজে \
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী।
\ ড্যাব \
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) খুলনা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কমনা করা হয়েছে। এছাড়া তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জনানো হয়। শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) খুলনা জেলা শাখার সভাপতি ডা. মোঃ রফিকুল হক বাবলু ও ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি ডা. মোঃ মোস্তফা কামালসহ খুলনা ড্যাবের নেতৃবৃন্দ।
\ বিএমএ, খুলনা \
সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। এছাড়া তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জনানো হয়।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং বিএমএ খুলনা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজ সহ বিএমএ খুলনা শাখার কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও দেশের সার্বিক উন্নয়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
\ খুলনা জেলা ছাত্রদল \
গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎস্যস্থল, ধর্মীয় ও সম্প্রীতির মূল্যবোধে অগাধ বিশ্বাস, টেকসই উনন্নয়ন, অগ্রযাত্রার সারথী ও নারী উন্নয়নের অগ্রপথিক হিসেবে গোটা জাতির আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা, দল-মত নির্বিশেষে বাংলাদেশপন্থী ঐক্য ও সংহতির পথিক হয়ে উঠেছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া। মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ভূমিকা অবিস্মরনীয়। দেশ ও মানুষের স্বার্থে অবর্ণনীয় জুলুম-নিপিড়ন সয়ে গেছেন, পরিত্যাক্ত কারাগারে নিঃসঙ্গ জীবন যাপন করেছেন কিন্তু দেশবাসীকে তিনি কখনো ছেড়ে যাননি। জাতির এই মহান নেতার মৃত্যুতে গোটা জাতির সাথে আমরাও গভীরভাবে শোকাহত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আমাদের মাতৃতুল্য নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবার ও শোকাহত দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ জাতিকে এই শোক সইবার ও আগামীতে মহান নেত্রীর আদর্শ বয়ে নিয়ে যাওয়ার শক্তি দিন এবং আমাদের মাতৃতুল্য প্রিয় নেতৃকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন।
\ খুলনা মহানগর যুব সংহতি \
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সর্বস্তরের নেতৃবৃন্দ, বিবৃতি দাতারা হলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক শেষ মোঃ তোবারেক হোসেন তপু, কেনদ্রীয় নেতা ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রাসেল, যুগ্ন আহবায়ক যথাক্রমে এম এ রব, দেলোয়ার হোসেন লালু , শাকিল আহমেদ লাল , মোঃ জাকির হোসের , রেজা মহাসিন, আঃ ছালাম, হাফিজুর রহমান বাবলু, মোঃ মাসুদ রানা, মাসুদ আকন্জি, মোঃ মিলন খাঁন, জি এম মিলন, মোঃ বেল্লাল, মোঃ নওশাদ হাওলাদার, মোঃ খোকন হাওলাদার, মোঃ হানিফ, নারায়ন চক্রবর্তী, মোঃ হায়দার আলি, মোঃ রুস্তম, মোঃ হাবিব, মোঃ পলাশ, মোঃ আনোয়ার, মোঃ নজরুর, মোঃ আকতার হোসেন, মোঃ কামাল, মোঃ রাজু, মোঃ নুরুল হক, মোঃ নাছির, সহ অন্যান নেতৃবৃন্দ।
\ এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি \
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা এল পি গ্যাস ব্যবসায়ি মালিক সমিতির নেতৃবৃন্দ, বিবৃতি দাতারা হলেন, খুলনা এল পি গ্যাস ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ অদুদ মিয়া, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল , মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ তামান্ন, মোঃ বাবর আলী , মোঃ নুরু,বাদশা হাওলাদার , মোঃ জামাল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আকতার হোসেন, বকশি সাইফুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ আলি, মোঃ লিটু, সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
\ বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন \
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন, খুলনা এর সকল সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদাউস নছিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন।
\ গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপি \
সাবেক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য শেখ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান, মোল্ল্যা লোকমান হোসেন, মোঃ শাহাজামাল, আঃ হক মোড়ল , মোঃ হারুন, মোঃ হাফিজুল ,মোঃ জামাল মোল্ল্যা, মোঃ জুয়েল হাছান, মোঃ দেলোয়ার হোসেন, মোল্ল্যা আমিরুল ইসলাম, মোঃ মুমিন, মোঃ শফিক, মোঃ শরিফুল ,আরমান হোসেন ইমন, মোঃ রাহুল, মোঃ আবির আহম্মেদ, ইসমাইল, মোঃ তুহিন, রিয়াজুল ইসলাম, নাইম সহ ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইমামউদ্দীন।
\ মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর \
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদাউস নছিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন।











































