ঢাকা অফিস।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে তিনি তার মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন।
ইসি সূত্র জানায়, ব্যারিস্টার জাইমা রহমান ও ডা. জুবাইদা রহমান দুপুর ১২টা ২৭ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিবন্ধন কার্যক্রম শেষ করে তারা দুপুর ১২টা ৪৫ মিনিটে ভবন ত্যাগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।










































