Home বিনোদন বিয়ের স্মৃতিচারণে বুবলী

বিয়ের স্মৃতিচারণে বুবলী

11


বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির হয়েছেন তিনি। সেখানে এসে শাকিব খানের সঙ্গে তার বিয়ের স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। তিনি বলেন, আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধূমধাম করে অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবেই হয়েছিল।