Home খেলাধুলা চীন হারাতে পারলেই এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশের যুবারা

চীন হারাতে পারলেই এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশের যুবারা

11


স্পোর্টম ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বে যেতে বাংলাদেশের সামনে এখন একমাত্র বাধা চীন। টুর্নামেন্টেরনিয়ম অনুযায়ী বাছাইপর্বের খেলায় চারটি গ্রুপের চ্যাম্পিয়নরা আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে খেলবে। ‘এ’ গ্রুপে চারটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও চীন। দুই দলের পয়েন্ট ১২। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপে বাংলাাদেশের সবার উপরে আছে চীন।

চীনের চংকিনে চলমান ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে শুরু থেকেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। গ্রুপের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ বাহরাইনকে ২-১ গোলে ধরাশায়ী করেছে গোলাম রাব্বানী ছোটনের দল। বাংলাদেশের কাছে হারের ফলে বাছাই পর্ব থেকেই ছিটকে গেছে ফেবারিট বাহরাইন। চার খেলায় চারটিতেই জয়ী হয়ে মূলপর্বে খেলার দ্বারপ্রান্তে এখন বাংলাদেশের যুবারা।

এএফসি অনূর্ধ্ব-১৭ মূল পর্বে খেলার সুযোগ পেতে স্বাগতিক চীনকে হারাতে হবে বাংলাদেশের। ম্যাচটি ড্র হলে গোল গড়ে এগিয়ে থাকায় মূল পর্বে যাবে চীন। বাংলাদেশ নিজেদের চার ম্যাচে তিমুর লেস্তে, শ্রীলঙ্কা, ব্রুনাইয় ও বাহরাইনের বিপক্ষে সবমিলিয়ে গোল করেছে ২০টি। অন্যদিকে চীন নিজেদের চার ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ৩৮ গোল।

রোববার (৩০ নভেম্বর) গ্রুপের শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণ দল। ম্যাচটি এখন অলিখিত ‘ফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে।

১৯৮৫ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে সবমিলিয়ে ছয়বার খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের যুবারা। সবশেষ বাংলাদেশ এই টুর্নামেন্টের মূল পর্বে খেলেছিল ১৯ বছর আগে, ২০০৬ সালে।