Home খেলাধুলা বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

13


স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে৬ উইকেটে ১৭০ রান করেছে আয়ারল্যান্ড। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৭১ রান।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড।

শুরুতেই পল স্টার্লিং ও টিম টেক্টর গড়ে দেয় বড় রানের ভিত্তি। শেখ মেহেদী আর নাসুম আহমেদের প্রথম দুই ওভার থেকে ২৭ রান তুলে নেয় আইরিশরা। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।

এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী, সাকিব ও সাইফউদ্দিন উইকেট পেয়েছেন।

বাংলাদেশ শেষ ম্যাচে ১৮২ রান তাড়া করতে গিয়ে ১৪২/৯ এ থেমেছিল। আজ সামনে আরও একটি বড় লক্ষ্য—১৭১।