Home আঞ্চলিক মণিরামপুরে গাছের ডাল পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মণিরামপুরে গাছের ডাল পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

9

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে গাছের শুকনো ডাল পড়ে নাহিদ হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাকলা কাঁঠালতলা গ্রামে এঘটনা ঘটে।

নাহিদ ওই গ্রামের নাসির হোসেনের ছেলে। সে স্থানীয় পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, সকালে ছেলেটির স্বজনরা বাড়িতে নিজেদের একটি রেইনট্রি গাছ কাটছিলেন। গাছটি ফেলানোর জন্য সেই গাছে বাধা দড়ি ধরে টানছিল ছেলেটি। একপর্যায়ে গাছটি অন্য একটি গাছের উপর পড়ে। তখন সেই গাছের একটি শুকনো ডাল ভেঙে ছেলেটির গায়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ছেলেটির মৃত্যু হয়।