পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে নড়াইল থেকে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২) কে গ্রেফতার করেছেন। মোবাইলের সুত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ হোসেন শুত্রবার মোস্তাকে গ্রেপতার করেন। সে উপজেলার গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, চেচুয়া গ্রমের ফজলু মিস্ত্রীর ছেলে একই এলাকার জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে গত ১০-৬-২০ তারিখে মোস্তাকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯( ৩)তৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করেন, যার নং-১৩। এ বিষয়ে ইন্সপেক্টর (ওসি) মোঃ এজাজ শফী জানান, মোবাইলের সূত্র ধরে এ মামলার আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় “আত্মপ্রকাশ পাইকগাছা” সংগঠণের আত্মপ্রকাশ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণের মধ্য দিয়ে “আত্মপ্রকাশ পাইকগাছা” নামে একটি সামাজিক সংগঠণের আত্মপ্রকাশ ঘটেছে। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর যৌথভাবে এর উদ্বোধন করেন। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে পৌরসভার সরলে পৌর পানি শাখা কার্যালয়ে সংগঠণের সভাপতি আরিফুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। ফয়সাল আশিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, আব্দুল গফফার মোড়ল, মোঃ সাইফুল, সাইদুর রহমান, ফিরোজ আহমেদ, নয়ন মনি বিশ্বাস, সাজিদ শাহরিয়ার, মামুন হোসেন, ইসরাফিল হোসেন, হাসান আলী, ইকরামুল হোসেন, দীপ্ত কুমার দাশ, উজ্জ্বল পাল। উক্ত সংগঠণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য চা বিক্রির সরঞ্জাম, মাদক, বাল্য বিবাহ, জুয়া বন্ধ ও রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে।











































