স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা থানাধীন ডাউকোনা গ্রামে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যাবসায়ীরা হলেন নগরীর বয়রা রায়ের মহল এলাকার শেখ জাফিরুল ইসলামের ছেলে শেখ হাসিবুল ইসলাম ফারদিন (১৯), ফুলতলা থানার ছাতিয়ানি পূর্বপাড়ার শহিদুল্লাহ সরদারের ছেলে মো. তানভীর জাহিন (২০) ও সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া বাজারের মো. শাহজাহান সরদারের ছেলে মো. সাইফুল ইসলাম (২১)।
র্যাব-৬ জানায়, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে খুলনা জেলার ফুলতলা থানাধীন ডাউকোনা গ্রামে অভিযান অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের মতিয়ার সরদার এর বাড়ির সামনে থেকে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।










































