মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার দুরাননগর এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য জানান।
ওসি জানান, রাজবাড়ী জেলার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার দুপুরে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন নাহিদ হাসান দিপ্ত। পথে দুপুর ১টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান। নাহিদ ঢাকায় কর্মরত ছিলেন।











































