Home বিনোদন নিজের রান্না খেয়ে কাঁদতেন পায়েল!

নিজের রান্না খেয়ে কাঁদতেন পায়েল!

11


বিনোদন ডেস্ক

নিজের রান্না করা খাবার খেয়ে নিজেই কেঁদে ফেলতেন অভিনেত্রী পায়েল সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এতটাই খারাপ রাঁধুনি যে নিজের রান্না নিজেই খেতে পারি না। এই খাবার খেয়ে বহুদিন কেঁদেছি। সত্যি কথায় নিজের রান্না খাওয়ার মতো শাস্তি আর নেই। আমার মাও রান্না পারেন না। মা মানেই ভালো রাঁধুনি- এটা ভাবাটাই ভুল।