Home জাতীয় সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা, নিহত ৫

সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা, নিহত ৫

7


খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।


রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জান গেছে। তারা হলেন চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী মো. শাহআলম (৫৫) ও ফেনীর ছাগলনাই উপজেলার বাসিন্দা পুলিশ সদস্য মো. কামাল (৪৫)।


স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সীতাকুণ্ডের নুনাছড়া বটতল এলাকায় চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা অনেকেই হতাহত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। বাকি আহত ২১ জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা আরেক জনকে মৃত ঘোষণা করেন। আহত ২০ জনের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে থাকা দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, সিডিএম পরিবহনের বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন মারা যান। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।