Home আঞ্চলিক পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ : ধর্ষক আটক

পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ : ধর্ষক আটক

25

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় বোনের বাড়ীর সকলকে পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর। ঘটনার ৬ দিন পর পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা। ধর্ষক গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে, ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায়।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাড়–লী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান তার চাচাতো বোনের বাড়ীতে যায়। ঘটনার দিন রাত সাড়ে ১০টায় তরল পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ীর ৫জনকে অচেতন করে। এ সময় রাতে অচেতন অবস্থায় নাসির গাজীর মেঝ মেয়েকে ধর্ষণ করে। রাতে সকলকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়। বিষয়টি পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত হওয়ার পরে ভিকটিমের বাড়ীতে যাই। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেলে ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার পাইকগাছা থানায় মামলা করেছে। এ ব্যাপারে এজাজ শফী জানান, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।

পাইকগাছায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু : মহিলার আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু ও এক মহিলা গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ উভয়ের সুরত হাল রিপোর্ট শেষে যুবককে পরিবারের কাছে হস্তান্তর ও বৃদ্ধাকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় কৃষ্ণনগরের অশোক সরকারের ছেলে আকাশ সরকার (১৮) দেলুটি মামা বিভূতি রায়ের বাড়ীতে বেড়াতে যায়। মাঠে খেলা দেখে বাড়ী ফেরার পথে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তার মৃত্যু হয় বলে তার মামা জানিয়েছে। অপরদিকে, গোপালপুর গ্রামের আমজাদ দফাদারের স্ত্রী ফিরোজা বেগম (৪৫) শুক্রবার সকালে বাড়ীর পার্শ্বে একটি গাছে পরনের কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাইকগাছায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় আনোয়ার হোসেন (৬৬) নামে এক মুক্তিযোদ্ধা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ী পাইকগাছা গ্রামে তার মৃত্যু হয়। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।