অনলা্ইন ডেস্ক।।
পদত্যাগ করেছেন ইসরাইলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার। তিনি গাজায় যুদ্ধ চলাকালীন আলোচনার মূল ভূমিকা পালন করছিলেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ইসরাইলি মিডিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার পর তার পদত্যাগে ২০২২ সালের শেষের দিকে শুরু হওয়া তার মন্ত্রীত্বের অবসান ঘটল। তিনি মন্ত্রী হওয়ার আগে ইসরাইলের ওয়াশিংটন দূতাবাসে কাজ করছিলেন। মঙ্গলবার তিনি নেতানিয়াহুকে লিখিত দুই পাতার চিঠিতে বলেন, আমি আপনাদের কাছে জানাতে চাই যে আমি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী পদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।











































