Home আঞ্চলিক সাংবাদিক শাওন ও মনির উপর হামলা, বিভিন্নমহলের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক শাওন ও মনির উপর হামলা, বিভিন্নমহলের নিন্দা ও প্রতিবাদ

28


খুলনাঞ্চল ডেস্ক
নিউজের বক্তব্য নিতে গিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়স্থ সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহতেশামুল হক শাওন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য। কামরুল হোসেন মনি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক এহতেশামুল হক শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য একটি নাম্বারে কল করলে রিসিভ করে কথা বলতে বলতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে শান্ত হলে আমি বলি আপনি কোথায় আছেন। তিনি বলেন আমি শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আছি। তখন আমি (শাওন) বলি সামনা সামনি কথা বললে ভুল বোঝাবুঝির অবসান হবে। তখন তিনি (জনৈক বিপ্লব আবির) বলেন আসেন আমি এখানে আছি। আসেন এক সাথে চা খাব। আমি আর আমার দেশ এর স্টাফ রিপোর্টার মনি মোটর সাইকেলযোগে সেখানে গিয়ে পৌছায়। সেখানে গিয়ে দেখি ৭/৮ জন অপেক্ষা করছে। এখানে কথা বলার এক পর্যায়ে ব্যুরো চীফ কে ? তখন আমি এগিয়ে যাই, সাথে সাথে তারা আমার উপরে হামলা করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আমি দৌড় দিয়ে পার্শ্ববর্তী টাইগার গার্ডেনে গিয়ে আশ্রয় নিই। আর মনিকে তারা মারতে মারতে মাটিতে ফেলে পাড়াতে থাকে। আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়।
এদিকে সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছায়। এতে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এছাড়াও আজ রবিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করেছে খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
\ খুলনা প্রেসক্লাব \
খুলনা প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং প্রেসক্লাবের সদস্য দৈনিক প্রবাহ পত্রিকার মফস্বল সম্পাদক মো. কামরুল হোসেন মনির উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
\ বিএফইউজে ও এমইউজে \
অপরদিকে খুলনার দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
\ বিএনপি \
দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো চীফ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও দৈনিক প্রবাহের মফস্বল কামরুল মনি’র ওপর সন্ত্রাসী হামলা ও এলোপাতাড়ি মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
শনিবার (৮ নভেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ ৫ থানার নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি।
\ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি \
অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, আগামীতে সংগঠনটি কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কৌশিক দে, সভাপতি (নিজস্ব প্রতিবেদক, দৈনিক কালের কণ্ঠ) আনিছুর রহমান কবির, সাধারণ সম্পাদক (খুলনা বিভাগীয় প্রধান, গ্লোবাল টেলিভিশন),মুহাম্মাদ নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি (চীফ রিপোর্টার, দৈনিক প্রবাহ),অভিজিৎ পাল, প্রতিনিধি (ইনডিপেন্ডেন্ট টিভি),রকিবুল ইসলাম মতি, সহ-সভাপতি (এসএ টিভি),শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম সম্পাদক (মাইটিভি),তরিকুল ইসলাম ডালিম, দপ্তর সম্পাদক (বাংলা টিভি),মোঃ সিয়াম, প্রচার সম্পাদক (দৈনিক প্রবাহ),আবু হেনা মোস্তফা জামাল পপলু, নির্বাহী সদস্য (বিশেষ প্রতিনিধি, মাছরাঙা টিভি),মোঃ হাবিবুর রহমান,মেহেদী মাসুদ খান (বার্তা সম্পাদক, দৈনিক প্রবাহ),মোঃ মামুন হাচান (দৈনিক বাংলার দূত)
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর হামলার ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি মনে করে, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি।
সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আহত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। মুক্ত সাংবাদিকতা টিকে থাকতে হলে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
\ দাকোপ প্রেসক্লাব \
ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ। বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইলিয়াস হুসাইন, মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, মোঃ মাহমুদুর রহমান, সদস্য মোঃ মিজানুর রহমান, খান শহিদুল ইসলাম, আঃ কুদ্দুস মোল্লা, মিলন প্রমুখ।
\ জামায়াতে ইসলামী \
অনুরূপ বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস।
\ কেসিআরএ \
অনুরূপ বিবৃতি দিয়েছে খুলনা ক্রাইম রিপোর্টার এ্যাসোসিয়েশন (কেসিআরএ)। বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।