Home বিনোদন ক্ষমা চাইলেন কঙ্গনা

ক্ষমা চাইলেন কঙ্গনা

8


বিনোদন ডেস্ক

২০২০ সালের শেষের দিকে কৃষক আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্ব ভারত। সেই আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। পাঁচ বছর পর সেই ঘটনার জন্য এবার ভাতিন্দা আদালতে ক্ষমা চাইলেন কঙ্গনা। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।