Home জাতীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠকে তারেক রহমান

মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠকে তারেক রহমান

16

ঢাকা অফিস।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথম পর্বের বৈঠক শুরু হয়। রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা বৈঠকে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমান প্রার্থীদের আহ্বান জানিয়েছেন দলীয় সিদ্ধান্ত ও প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।