স্টাফ রিপোর্টার।।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। করোনার পর থেকে দীর্ঘদিন মিডিয়া ও প্রেক্ষাগৃহের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি পরিবারসহ ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন এই নায়িকা। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পুরো পরিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।











































