।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও জননেতা আজিজুল বারী হেলাল বলেছেন, জামাত ইসলামের ধর্মের ভণ্ডামি এদেশের ধর্মপ্রাণ মুসলমান ও ধার্মিক হিন্দু ভাইয়েরা কোনোভাবেই মেনে নেবে না। ইসলামকে বিকৃত করে রাজনীতি করার দিন শেষ। সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেলাল বলেন, নির্বাচন ও গণতন্ত্র বিরোধীরা পরিকল্পিতভাবে নাশকতা ঘটিয়ে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা দেখতে চায়। বারাকপুরের নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমি বারাকপুরে এসে খুব আনন্দিত। আপনাদের ইসলামের জ্ঞান ও সামাজিক শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। বেগম খালেদা জিয়া এই দেশের নারীদের মর্যাদা দিয়েছেন- প্রথমবারের মতো মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মালিকানা পরিবারের প্রধান মহিলার হাতে তুলে দেওয়া হবে। নারীদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা বিএনপির অঙ্গীকার। তিনি সুরা নিসা’র আয়াত উল্লেখ করে বলেন, “নারীর মর্যাদা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। পৃথিবীর জনসংখ্যার অর্ধেক নারী—তাদের সম্মান ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জামাত ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা প্রসঙ্গে হেলাল তীব্র সমালোচনা করে বলেন, “একটি দল ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে। কেউ কেউ রোজা আর পুজাকে সমান বলছে, কেউ বলছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে—এগুলো ইসলামবিরোধী কথা। ইসলামের নামে মিথ্যাচারকারীদের জনগণ কঠিন জবাব দেবে। সভায় উপস্থিত মহিলা দলের কর্মীরা তার প্রশ্নের জবাবে বলেন, “হ্যাঁ, জান্নাতের সুসংবাদ পেয়েছেন আসিয়া।” এ সময় সভায় উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, উপজেলা বিএনপি সভাপতি সাইফুর রহমান মিন্টু, ও সাধারণ সম্পাদক আ. রকিব মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে আজিজুল বারী হেলাল গাজীরহাটৈর বিভিন্ন কালী বাড়ি মন্দির পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে সম্প্রীতির বার্তা দেন এবং বলেন,এই দেশ সাম্প্রদায়িক নয়,এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ন্যায়ের পথে থাকবে।











































