Home বিনোদন বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা

বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা

8

বিনোদন ডেস্ক।।
মাত্র ১৬ বছর বয়সে বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন জাইরা ওয়াসিম। কিন্তু তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ধর্মীয় কারণ দেখিয়ে ২০১৯ সালে চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ান তিনি। অর্থাৎ বলিউডে তিনি এখন প্রাক্তন। দীর্ঘ নীরবতার পর বিয়ের খবরে ফের আলোচনায় এসছেন জাইরা।

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে বিয়ের দুটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নেন জাইরা। একটি ছবিতে দেখা যায়, মেহেদির নকশায় রাঙানো দুই হাত, বিয়ের আংটি আর রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা। দ্বিতীয় ছবিতে নবদম্পতিকে দেখা যায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতে।

ছবির ক্যাপশনে জাইরা লিখেছেন, ‘কুবুল হ্যায়’। তার এমন ক্যাপশন দেখে সহজেই বোঝা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরেও নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য মানুষ।

২০১৬ সালে আমির খানের প্রযোজনায় নির্মিত ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান জাইরা। ওই ছবির জন্য তিনি সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পরে ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) সিনেমায় তার অভিনয় ছিল প্রশংসিত। কিন্তু ২০১৯ সালে জাইরা হঠাৎ ঘোষণা দেন, তিনি আর চলচ্চিত্রে কাজ করবেন না।

অভিনয় ছাড়ার ঘোষণায় ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রি আমাকে প্রচুর ভালোবাসা, সম্মান আর সমর্থন দিয়েছে। কিন্তু একইসঙ্গে আমাকে আমার বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিয়েছে।’

জাইরার শেষ চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পায় ২০১৯ সালে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছিলেন। এর কিছুদিন পরই তিনি ঘোষণা দেন অভিনয় ছাড়ার। এরপর থেকে প্রায় আড়ালেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। সূত্র: এনডিটিভি।