স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান মুজিবকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরন করেছে পুলিশ। শুক্রবার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরন করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, বৃহষ্পতিবার নগরীর তেতুঁততলা মোড় এলাকার সন্ধানী লাইফ ইন্সুরেন্স থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সোনডাঙ্গা থানার একটি মামলার সন্দেহভাজন আসামী।
এছাড়াও তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলা ও বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে নানা প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।











































