Home আঞ্চলিক ‘নারী ও শিশু অধিকার ফোরাম’র সমন্বয় সভা মঙ্গলবার

‘নারী ও শিশু অধিকার ফোরাম’র সমন্বয় সভা মঙ্গলবার

20


প্রধান অতিথি বেগম সেলিমা রহমান

।। খবর বিজ্ঞপ্তি।।
সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত ‘নারী ও শিশু অধিকার ফোরাম’র উদ্যোগে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভা আজ (১৪ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ অক্টোবর) মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন সমন্বয় সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় থাকবেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুন রায় চৌধুরী। সমন্বয় সভায় খুলনা-বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৩৮০জন নারী নেত্রী অংশগ্রহন করবেন।