খুলনাঞ্চল রিপোর্ট
ফুলবাড়িয়ায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লাল চিনি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ এ তথ্য জানান। তিনি জানান, ওয়েবসাইট চেক করে ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্যের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নূর মোহাম্মদ জানান, ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্যের জন্য উপজেলা প্রশাসন গত বছরের ১১ জুলাই মাসে আবেদন করে। আবেদন নম্বর জিআই ৮৮। পণ্যের শ্রেণি ৩০। রেজিস্ট্রেশন নম্বর ৫৮।
তিনি বলেন, ‘ফুলবাড়িয়ার লাল চিনির বিষয়ে গত ২৭ মে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জার্নালে প্রকাশ করা হয়।
আর কোনো পক্ষের দাবি আছে কি না, সে জন্য জার্নালটি প্রকাশ করা হলেও কারও দাবি না থাকায় সব প্রক্রিয়া শেষে আমরা স্বীকৃতি পেয়েছি। সনদের জন্য আজ সরকার নির্ধারিত ফি জমা দিয়েছি।’
তিনি আরো বলেন, হাতে তৈরি লাল ফুলবাড়িয়ার কৃষকের ব্যাপক একটি অর্থকারী ফসল। জি আই স্বীকৃতি পাওয়া এখন সারা দেশে লাল চিনি সর্ম্পকে জানবেন। যে কারণে চাহিদা বাড়বে। সরকারের পৃষ্ঠপোষকতা ও উৎপাদন বাড়াবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃষক আখের রস থেকে হাতে তৈরি করে লাল চিনি। দেশব্যাপী এর সুনাম রয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া ফুলবাড়ির সর্বস্তরের মানুষ আনন্দি ও উচ্ছ্বাসিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, হাতে তৈরি লাল চিনি ফুলবাড়িয়ার একটি ঐতিহ্য। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় মানুষ অনেক আনন্দিত, লাল চিনি কৃষি অর্থনীতিতে ব্যাপক আবদান রাখবে।











































