Home আলোচিত সংবাদ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি গোলাম রসুল

পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি গোলাম রসুল

17

ঢাকা অফিস।।
পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত আইজি (গ্রেড-২) মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে গোলাম রসুল পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।