Home বিনোদন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার ঘরে আসছে নতুন অতিথি

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার ঘরে আসছে নতুন অতিথি

12
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। এবার তারা জানালেন তাদের ঘরে আসছে নতুন অতিথি। বিয়ের দুই বছর পূর্ণ হতেই দম্পতি তাদের প্রথম সন্তানের সুখবর জানালেন সোশ্যাল মিডিয়ায়।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পরিণীতি চোপড়া ও রাঘব সোমবার (২৫ আগস্ট) পরিণীতি ও রাঘব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাদের প্রথম সন্তান আগমনের খবর জানিয়েছেন। পোস্টে তারা লিখেছেন, আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে যাচ্ছে। এই পোস্টের সঙ্গে ছিল একটি কেকের ছবি, যেখানে শিশুর পায়ের ছাপ এবং লেখা ‘১+১=৩’ দেখা যাচ্ছে। এছাড়া পোস্টে একটি ছোট ভিডিওও ছিল, যেখানে রাঘব ও পরিণীতি পার্কে হাঁটছেন।

খবরটি প্রকাশ হতেই দম্পতিকে শুভেচ্ছা জানাতে ভক্ত এবং সহশিল্পীদের ঢল নামে। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পরিণীতি চোপড়ার চাচাতো বোন। তাই ছোট বোনের ঘরের নতুন অতিথির আগমনে শুভেচ্ছা জানাতে তিনি ভুলেননি।

প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ও রাঘব ২০২৩ সালের মে মাসে দিল্লির কপূরথলা হাউসে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেন। চার মাস পর, একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে আড়ম্বরপূর্ণ বিয়ের আসর বসে তাদের।