Home খেলাধুলা ম্যানসিটি থেকে ধারে লেভারকুজেনে যাচ্ছেন এচেভেরি

ম্যানসিটি থেকে ধারে লেভারকুজেনে যাচ্ছেন এচেভেরি

8


স্পোর্টস ডেস্ক।।
ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরি ধারে যোগ দিতে যাচ্ছেন জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে—বিবিসি এমনটাই জানিয়েছে। চলতি মৌসুমে ধারে খেলতে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে।

১৯ বছর বয়সী এচেভেরিকে চলতি বছরের জানুয়ারিতে রিভার প্লেট থেকে সাড়ে চার বছরের চুক্তিতে দলে টানে সিটি। এরপর এক বছর ধারে রিভারে খেলে ফেব্রুয়ারিতে যোগ দেন ইংলিশ ক্লাবটিতে। মে মাসে এফএ কাপ ফাইনালে অভিষেকের পর খেলেছেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপে একটি করে ম্যাচ। আল-আইনের বিপক্ষে সিটির হয়ে করেন নিজের প্রথম গোল।

লেভারকুজেনে যোগ দিলে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে খেলবেন তিনি। স্কোয়াড বড় হওয়া নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন পেপ গার্দিওলা, তার পরেই এলো এচেভেরির সম্ভাব্য দলবদলের খবর। একইসঙ্গে সিটি ছাড়তে পারেন গোলরক্ষক এদেরসন ও মিডফিল্ডার সাভিনিয়োও।