Home জাতীয় গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল গ্রেপ্তার

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল গ্রেপ্তার

10


গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ পন্ড করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক অবরোধের ঘটনায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাব্রিয়েল বাড়ৈ উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুয়াগ্রামের মৃত রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই দিন গাব্রিয়েল বাড়ৈ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।