স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানার পূর্ব বানিয়া খামার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী জয়নাল আবেদীন জনি (৪০) এর বাড়িতে অভিযান চালিয়ে চালিয়েছে যৌথবাহিনী। পুলিশ জানায়, যৌথবাহীনির মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর) এর নেতৃত্বে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মোঃ জয়নাল আবেদীন জনির দেয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে একটি দেশিয় শর্ট গান, দুই রাউন্ড গুলিসহ একটি কার্তুজ, একটি মোবাইল ফোন, এক বোতল মদ ও গোলাবারুদ তৈরীর তিন বোতল কেমিক্যাল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
আটককৃত আসামী জনিকে করার জন্য সেনাবাহিনীর খুলনা সদর ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসা করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন জানান।











































