Home আন্তর্জাতিক গাজা নিয়ে জরুরি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

গাজা নিয়ে জরুরি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

11


আন্তর্জাতিক ডেস্ক।।

গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। আজ মঙ্গলবার ১০ নং ডাউনিং স্ট্রিটের ভেতরে বিশেষ মন্ত্রিসভার বৈঠক শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোনো কেবিনেট মিনিস্টারকে হেঁটে সেখানে ঢুকতে দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে থেকে বৈঠকে যোগ দিয়েছেন।

এই মন্ত্রীদের কেউ কেউ বৈঠকে ব্যক্তিগতভাবে যোগ না দেওয়া প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের জন্য স্বস্তির। কারণ তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীকে নিজের অবস্থান পরিবর্তন করে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তাগিদ দিয়েছেন।

তাদের যুক্তি এটা বৃহৎ পরিসরে প্রতীকী কিন্তু নৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

তবে সরকারের অবস্থান হচ্ছে এমন সময়ে এটা করবে যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে।