দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখ (৫৫) কে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আসামি আজিজুল শেখ কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কারাগারে পাঠিয়েছে।
ধর্ষিত পুত্রবধূ ও তার আত্মীয় স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক ধরে আমরা কোর্ট ম্যারেজ করি, তখন মেয়ের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। বিবাহের পর প্রথম তিন মাস সংসার সুখেই যাচ্ছিল। ৩ মাস পর থেকে শ্বশুর আজিজুল শেখ বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতে শুরু করে। স্বামী যখন ঘরের বাহিরে কৃষি কাজে যায় সেই সুযোগে ইশারা ঈঙ্গিতে দীর্ঘদিন ধরে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। হঠাৎ একদিন তার স্বামীকে ননদের বাড়িতে তিন দিনের জন্য পাঠিয়ে দেয় শশুর, সেই সুযোগে শশুর সুকৌশলে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায় এবং শারীরিক চাহিদা পূরণ করে। এ বিষয়টি স্বামীকে জানালে তিনি বলেন, আব্বা যা বলবে তুই তাই করবি, এ সমস্ত বিষয় কাউকে বলতে নিষেধ করে, কাউকে বললে জীবন শেষ করে দেবে। সর্বশেষ গত শুক্রবার (২৫ জুলাই) ছেলেকে জুমার নামাজে মসজিদে পাঠিয়ে শশুর তাঁকে সময় দিতে বলে, আমি রাজি না হলে সাথে সাথে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ও নাকের উপর আঘাত করে।
পুত্রবধূ নির্যাতনের কথা এলাকায় ছড়িয়ে পড়লে পুত্রবধুর নানা, মামা, খালা শ্বশুরবাড়ি থেকে মেয়েটিকে নিয়ে যায়। মেয়েটি বাপের বাড়ি যাওয়ার পর যৌন নির্যাতনের ঘটনা তার নানি ও খালাকে জানান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৃহবধূর পিতা বাদী হয়ে দিঘলিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।








































