Home Lead নগরীর আলোচিত আনিস, সাজন, বাপ্পি, সিরাজ ধরাছোয়ার বাইরে!

নগরীর আলোচিত আনিস, সাজন, বাপ্পি, সিরাজ ধরাছোয়ার বাইরে!

582


স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রায় ১বছর কিন্তু খুলনায় শেখ পরিবারের ব্যবসা-বানিজ্য বহাল তবিয়তে পরিচালিত হচ্ছে নির্বিঘ্নে। কোন ধরণের বাধাহীনভাবে ব্যবসা-বানিজ্য পরিচালনা করছেন তাদেরই বিশ্বস্তজনরা। আলোচনায় রয়েছেন আলোচনায় রয়েছে শেখ সোহেলের ঘনিষ্ট ৪জন। যারা হলেন আনিস, সাজন, বাপ্পি, সিরাজ।
আনিস: আনিসের বাবা শহিদ নগরীর বড়বাজারের আড়তের মালিক ছিলেন। ব্যাংক লোন পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া হন তিনি। ব্যাংক টাকা আদায়ে তাদের বাড়ি নিলাম করলে পথে বসে আনিসদের পরিবার। ওই সময়ে শেখ পরিবারের সদস্য শেখ সোহেলের আশির্বাদ পেয়ে রাতারাতি ভাগ্যের পরিবর্তন ঘটে আনিসের। শেখ সোহেলের আর্শিবাদে বালুমহল দেখভালের দায়িত্ব পেয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে তিনি ফাগুনি পরিবহন এর ডাইরেক্টর। নিজের রয়েছে ৪/৫টি গাড়ি। এছাড়া একাধিক স্থানে জমি কিনেছেন এই আনিস। শেখ পরিবারের লেঅকজন আত্মগোপনে চলে গেলেও আনি এখনো বহাল তবিয়তে নগরীতে ব্যবসা-বানিজ্য করছেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সোনাডাঙ্গা থানা শাখার সদস্য হলেও প্রশাসন তাকে অজ্ঞাত কারণে গ্রেফতার করছেন না। এ ব্যাপারে আনিসের মোবাইলে নম্বরে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাজন: কাজী জয়নাল আবেদিন সাজন এক সময়ে ইকবালনগর এলাকায় গ্যাসের দোকান চালিয়ে সংসারের সদস্যদের ভরোন-পোষন করতেন কিন্তু শেখ সোহেলের কাছে গিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন অল্প সময়ের ব্যবধানে। ডালমিল এলাকায় ২ তলা বাড়ির মালিক হয়েছেন। চাউর আছে নগরীতে একটি ১০তলা ভবন নির্মান করে বর্তমানে ফ্ল্যাট বিক্রয় করছেন এই সাজন। দলের কোন নির্দিষ্ট পদ না থাকলেও আওয়ামীলীগের আমলে তার দাপটে অনেকেই তটস্থ থাকতেন। অধিকাংশ ঠিকাদারী প্রতিষ্ঠান ছিলো তার নিয়ন্ত্রনে। সাজন নগরীতে বহাল তবিয়তে থাকলেও প্রশাসন তার টিকিটি স্পর্শ করতে পারছেন না অজ্ঞাত কারণে। এ ব্যাপারে সাজনের ব্যবহৃত মোবাইল এ যোগাযোগ করলে তিনি একটু পরে ফোন দিচ্ছি বলে ফোন বন্ধ করে রাখেন।


বাপ্পি: কাজী আশরাফ ফেরদৌস বাপ্পি নগরীর ময়লাপোতা এলাকার বাসিন্দা প্রবীন আওয়ামী লীগ নেতা মোকাররমের পুত্র। শেখ সোহেলের অর্শিবাদে ব্যাংক দেউলিয়া হওয়া পিতার সংসারে বেড়ে ওঠা বাপ্পি নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন অল্প সময়ের ব্যবধানে। নগরীতে ৩/৪টি ফ্ল্যাটের মালিক বাপ্পি। প্রচুর নগদ টাকা মালিক বনেছেন বাপ্পী। মোবাইলে শো-রয়েছে তেতুলতলা এলাকায়। অভিযোগের ব্যপারে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।


সিরাজ: সিরাজুল ইসলাম সিরাজ। সোনাডাঙ্গা থানার আমতলা এলাকার বাসিন্দা সিরাজ। প্রবীন আওয়ামী লীগ নেতা আফসার আলীর পুত্র। শেখ সোহেলের ম্যানেজারের দায়িত্বে থাকা সিরাজ কতটাকার মালিক হয়েছেন তা নিজেও জানেন না বলে দাবি করেছেন তার বন্ধুরা। শেখ সোহেল বৈধ-অবৈধ ব্যবসা-বানিজ্য এখনো দেখভাল করেন এই সিরাজ। জানাগেছে আমতলা এলাকায় আলিশান ৪তলা বাড়ি তৈরী করেছেন সিরাজ। এছাড়াও একটি জাহাজের মালিক এই সিরাজ। আত্মগোপনে থাকা সিরাজ নগরীতে বহাল তবিয়তে আছেন।


পুলিশের বক্তব্য: খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সকল তথ্য প্রমান তাদের কাছে আছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে।